২৮ নভেম্বর, ২০১৮ ২১:৩৭
মৌলভীবাজার-১ আসন (বড়লেখা-জুড়ী) থেকে নির্বাচন করার জন্য বিভিন্ন দলের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তাঁরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাব উদ্দিন, বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও নাসির উদ্দিন আহমদ মিঠু, জামায়াত ইসলামী সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জাতীয় পার্টি (এরশাদ) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী আহমদ রিয়াজ এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জামা দেওয়ার শেষ দিন বুধবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটায় বড়লেখা উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন।
এসময় আওয়ামী লীগ প্রার্থী মো. শাহাব উদ্দিনর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সহসভাপতি মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশানা আরা মিলি, আওয়ামী লীগের জ্যেষ্ঠ আহবায়ক বদরুল হোসেন, বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি তাজ উদ্দিন, ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম প্রমুখ।
বিকেল সাড়ে চারটার দিকে জামায়াত ইসলামীর সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি এম সাহেদ আলী, জুড়ী উপজেলা জামায়াতের আমির মাও: আব্দুর রহমান, বড়লেখা উপজেলা জামায়াতের আমির মাস্টার আজির উদ্দিন, সেক্রেটারি ফয়ছল আহমদ, জেলা ছাত্র শিবির সভাপতি আব্দুল মুমিত, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বর্ণী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, বড়লেখা উপজেলা সভাপতি শাকিল আহমদ, শিবির নেতা আরিফুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ।
বিকেল পৌনে পাঁচটার দিকে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির নেতা মুজিবুর রাজা চৌধুরী, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আব্দুল হাফিজ চৌধুরী আবু, বিএনপি নেতা হাজী সেলিম, পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিএনপির নারী নেত্রী ডলি বেগম, ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা নাদের আহমদ ও ফয়ছল আহমদ প্রমুখ।
এদিকে দুপুরে জুড়ী উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অসীম চন্দ্র বণিকের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির আরেক প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিঠুর সঙ্গে বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ি উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় পার্টি (এরশাদ) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মনোনীত প্রার্থী আহমদ রিয়াজ মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাব উদ্দিন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও বর্তমানে এই আসনের সংসদ সদস্য। বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী ও এই আসনের সংসদ ছিলেন। কৌশলগত কারণে অন্যান্য আসনের মত এ আসনে বিএনপির দুজনকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছিল।
আপনার মন্তব্য