শ্রীমঙ্গল প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০১৮ ২২:৪১

শ্রীমঙ্গলে পরিযায়ী পাখি অবমুক্ত

র‌্যাব মহাপরিচালক বেনজির আহমদের সহধর্মীনী জিসান আহমদের উদ্ধার করা পরিযায়ী পাখি গুলো এখন মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরের মুক্ত বাতাসে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে হাইল হাওরে সিতেশ বাবুর ফিসারীর পাড়ে মিসেস বেনজির প্রেরিত সরালী, কালিম ও বকসহ বেশ কিছু পাখি অবমুক্ত করেন র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প এর অধিনায়ক মেজর শওকতুল মোনায়েম।

এ সময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান কান্তি কর্মকার, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মোনায়েম হোসেন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমুখ।

র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার মেজর শওকতুল মোনায়েম জানান, মিসেস বেনজির আহমদ আহতাবস্থায় পাখিগুলোকে উদ্ধার করে নিজের বাসায় তাদের পরিচর্যা করেন। পরে এগুলোকে অবমুক্ত করার জন্য  শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সিতেশ রঞ্জন দেব এর কাছে প্রেরণ করেন।

সিতেশ রঞ্জন দেব পুনরায় পাখিগুলোর সুস্থতা নিশ্চিত করে র‌্যাব ও বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে বৃহস্পতিবার হাইল হাওরে অবমুক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত