৩০ নভেম্বর, ২০১৮ ২১:৫৯
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দিরাইয়ে ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আলীনগর মিলন বাজারে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি বানেছ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি সৈদুর রহমান তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক নবাব তালুকদার, বিএনপি নেতা আনেছ উদ্দিন, মঈদর আলী, মফিজুল ইসলাম, রজব আলী, বিএনপি নেতা সারুদ মিয়া, আমির আলী, ইমান নুর, মায়েত আলী, দিরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ গোলজার চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহেল তালুকদার, সাধারণ সম্পাদক মোস্তফা জামান, যুবদল নেতা শাহা দীপ মেম্বার,কুরবান আলী, যুবদল নেতা এহিয়া আহমেদ লিটন ছুটিল তালুকদার, ইউসুফ আলী, ছাত্রদল সভাপতি গোলাম কিবরিয়া, ছাত্রদল নেতা লায়েক আহমদ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য