সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৮

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।  

মাহমুদ উস সামাদ চৌধুরী এসময় বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। বিগত ১০ বছর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। নির্বাচন  কমিশন কর্তৃক ঘোষিত আচরণ বিধি মেনে দলীয় নেতাকর্মীদেরকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ভোটারদের নৌকা মার্কায় ভোট দিতে উদ্বুদ্ধ করার আহবান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, জাহিদ ইকবাল সুনাম, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ নেওয়াজ, আব্দুল আওয়াল কয়েছ, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিকেশ চন্দ্র রন্টু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মুজিবুর রহমান, সহ সভাপতি জিল্লুর রহমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ আব্দুল কাইয়ুম, এডভোকেট কামরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাউর রহমান রুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন কুমার দেবনাথ, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক সহ অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা বুধবার
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আগামী ৫ ডিসেম্বর বুধবার, বিকেল ৩টায় দক্ষিণ সুরমার বাইপাস রোডস্থ আল নূর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

উক্ত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে উপস্থিত থাকার জন্য গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত