০২ ডিসেম্বর, ২০১৮ ২০:২৮
মৌলভীবাজারের বড়লেখা থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে রোববার (০২ ডিসেম্বর) দুপুরে অটোরিকশা (সিএনজি) পরিবহণ চালক ও হেল্পারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেছে বড়লেখা মধ্যবাজার সিএনজি চালিত অটোরিকশা ষ্ট্যান্ড কমিটি।
বড়লেখা থানার ট্রাফিকের উপ-পরিদর্শক সাইদুল ইসলামের সভাপতিত্বে ও পরিবহণ শ্রমিক নেতা উস্তারুজ্জামানের সঞ্চালনায় মধ্যবাজারের পৌর সুপার মার্কেটে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক আব্দুর রব, মধ্যবাজার সিএনজি চালিত অটোরিকশা ষ্ট্যান্ড কমিটির সভাপতি সুমন আহমদ, ট্রাফিকের সহকারি উপ-পরিদর্শক ফেরদৌস আলম ও মো. জগলু মিয়া, শ্রমিক নেতা এনাম উদ্দিন, ইসলাম উদ্দিন, টুনু মিয়া, নুরুল ইসলাম ও জয়নাল উদ্দিন প্রমূখ।
আপনার মন্তব্য