০২ ডিসেম্বর, ২০১৮ ২২:১৫
বাংলাদেশে ঐক্যবদ্ধ রাজনীতির বৃহত্তম জোটের প্রতীক ধানের শীষের বিজয়ে শুধু দলীয় নেতাকর্মী সমর্থক নয়, বিভিন্ন স্তরের পেশাজীবীদের শামিল হওয়ার আহবান জানিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।
রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বিকেলে ছাতক পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে ছাতক উপজেলার ১৩টি ইউনিয়ন, ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ডের শীর্ষ নেতা ও পেশাজীবীদের সাথে মতবিনিমিয় সভায় মিজান চৌধুরী এ আহবান জানিয়েছেন।
মতবিনিমিয় সভায় মিজান চৌধুরী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি আনুষ্ঠানিক অবহিত করে বক্তৃতায় বলেন, প্রতিকূল সময়ের মধ্যে ভোটবিপ্লবের পথে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার দল বিএনপি। একটি বৃহত্তর ঐক্য স্থাপনের পর থেকে শত প্রতিকূলতা ভর করে। তা উপেক্ষা করে জাতীয়তাবাদী চেতনার গণমানুষের শক্তিতে বলীয়ান হয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রধানতম হাতিয়ার নির্বাচনী এলাকার আমার প্রিয় জনগণ, আমাদের দলের নেতা-কর্মী-সমর্থকেরা। আমি আমার নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীদের সমর্থন ও প্রত্যাশার একটি ধাপ আজ পূর্ণ করলাম। আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ভোটবিপ্লবের পথে এক ধাপ অগ্রসর হলাম, এবার পরবর্তী ধাপে সহযাত্রী হোন সবাই। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৩ ইউনিয়ন, পৌরসভার নয়টি ওয়ার্ডে দলীয় নেতৃবৃন্দ ও পেশাজীবী মতবিনিময়ে অংশ নেন। বিকেলে থেকে এক নাগাড়ে সন্ধ্যা পর্যন্ত চলে মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ। মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন।
বক্তব্য দেন, ছাতক পৌর বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন মহি, দোয়ারাবাজার উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আবদুল মানিক মাস্টার, ছাতকের যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, ফরিদ উদ্দিন, দোয়রাবাজার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মছব্বির, অধ্যাপক শামসুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জুয়াদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি শহিদুর রহমান সুহেল, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, ছাতক পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সুরুজ আলী মেম্বার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমানসহ প্রমুখ।
আপনার মন্তব্য