০৩ ডিসেম্বর, ২০১৮ ২১:৩৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. এ কে. আব্দুল মোমেনের সমর্থনে ১০নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর মুজমদারপাড়ায় এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. এ. কে. আব্দুল মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে দেশ আজ উন্নয়নের দিকে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনা ও নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তাই প্রত্যেক আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় অধিষ্ঠিত হবে। সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে মোমেন সিলেটের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। তার হাত ধরে ইতোমধ্যে সিলেটের অনেক কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়েছে।
জালাল উদ্দিন সাবুলের সভাপতিত্বে ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সুরুজ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, সহ সভাপতি মারিয়ান চৌধুরী, মহানগর শাখার যুগ্ম সম্পাদক মিসেস হেলেন আহমেদ, সাবেক কাউন্সিলর জেবুন্নাহার শিরিন, সদস্য রুনা, কমা রানী দে, বালা এন্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারী রফিকুল আলম, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুক মিয়া, মো. জাহাঙ্গীর খান, তাইনুল ইসলাম আসলাম প্রমুখ।
আপনার মন্তব্য