নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০১৫ ০০:৪৭

রাজন হত্যার প্রধান আসামী কামরুলকে ফেরাতে ইন্টাপোলের ‘রেড এলার্ট’

সৌদিতে আটক শিশু সামিউর রহমান রাজন হত্যা মামলার প্রধান আসামী কামরুল ইসলামের বিরুদ্ধে রেড এলার্ট জারি করেছে ইন্টারপোল। এলফলে দ্রুততম সময়ের মধ্যে তাকে দেশে ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

সৌদি আরব প্রবাসীরা কামরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলো। এ পর্যন্ত রাজন হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তি দেওয়া ৩ জনই জানিয়েছে, রাজন হত্যায় মূল ভূমিকা পালন করে কামরুল।

জানা যায়, এরই মধ্যে কামরুলের ছবি দিয়ে ইন্টারপোলের ‘রেড এলার্ট’ তোলা হয়েছে। তার বিষয়ে যাবতীয় তথ্য অনুবাদ করে দুই-একদিনের মধ্যে রিয়াদে ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) পাঠানো হবে।

‘রেড নোটিসের’ পর এনসিবি কামরুলের অবস্থান নিশ্চিত করে বাংলাদেশকে জানিয়েছে বলে ঢাকায় এনসিবির সহকারী মহাপরিদর্শক মাহবুবুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, রিয়াদ এবং বাংলাদেশ এনসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যাবতীয় তথ্য আরবিতে অনুবাদের কাজ চলছে। শেষ হলে দুই-একদিনের মধ্যে তা রিয়াদের এনসিবিতে পাঠিয়ে দেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত