০৫ ডিসেম্বর, ২০১৮ ২১:১২
আওয়ামী লীগকে আবারো বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, শান্তি ও উন্নয়ন-অগ্রযাত্রার ধারাকে সমুন্নত রাখতে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই। এজন্য আগামী একাদশ সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ধিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক মানিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম, এডভোকেট এ এস এম আজাদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, আছলম ইকবাল মিলন, অধ্যাপক হারুনুর রশীদ ভূঞা, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশাহ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদও ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্না রায়, তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী প্রমুখ।
সভায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৬ষ্ট বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আব্দুস শহীদকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
সভায় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য