সিলেটটুডে ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৮ ২২:০০

নৌকার বিজয় নিশ্চিতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ: মাহমুদ উস সামাদ

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের কর্মী সভা

সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে নৌকার বিজয় নিশ্চিত করে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এবারের নির্বাচন একটি কঠিন নির্বাচন, এ নির্বাচনে দল ও দেশের স্বার্থে মান অভিমান ভুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাইপাস রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী এসময় বলেন, জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় পাঠালে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন ও উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রুহেল, প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সদস্য শহিদুর রহমান শাহীন, এ.আর সেলিম, জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চুনু মিয়া, বিজ্ঞান বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, সদস্য ফজলুল করিম হেলাল, শাহ ছমির উদ্দিন, খিজির খান, শাহ আলী রাজা, সুফি মিয়া, আমীর আলী, পংকি মিয়া, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, আতিকুর রহমান, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়া, সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দীপু, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুল হক, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আলী, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহিদ হোসেন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শানর মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী হোসেন আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, কৃষক লীগ নেতা খলকু মিয়া, তুহিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, সেলিম আহমদ মেম্বার, সুরঞ্জিত দাস, আব্দুস জব্বার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা ফারুক আহমদ, শৈলেন কর, অরুণ দেবনাথ সাগর, এমরুল হাসান, লায়েক আহমদ জিকু, মনসুর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকিবুল হাসান জুয়েল, ইকবাল হোসেন মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিথুন, মদনমোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি, লায়েক আহমদ জিকু, খালেদ আহমদ চৌধুরী, ইকবাল হোসেন তুহিন চৌধুরী, মোস্তাক আহমদ, এডভোকেট শামীম আহমদ, রহিমা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সাদিকুর রহমান মেম্বার, কামাল আহমদ মেম্বার, শানুর মেম্বার, নিজাম উদ্দিন, হেলাল আহমদ, জয়ন্ত গোস্বামী, দুলাল আহমদ প্রমুখ।
    

আপনার মন্তব্য

আলোচিত