সুনামগঞ্জ প্রতিনিধি

২২ জুলাই, ২০১৫ ১২:৪৬

সুনামগঞ্জে ভারতীয় মাদক সহ আটক ১

সুনামগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় মাদক সহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৯ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নৈদার খামার গ্রাম থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল এএসপি মোঃ খায়রুল আলম এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নৈদার খামার গ্রাম এলাকায় অভিযান চালায়।

অভিযান পরিচালনা করে ৩৬ (ছত্রিশ) বোতল ভারতীয় মদ এসি ব্লাক হুইস্কি সহ এক জনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তি সদর উপজেলার নৈদার খামার গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া (৩৫)। আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক, মেজর আব্দুল্লাহ আল মামুন জানান জাহাঙ্গীর নগর ইউনিয়নে ভারতীয় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিজান পরিচালনা করা হয়। এসময় এক বিক্রেতা সহ বেশ কিছু মাদক আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত