০৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৮
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে যুবদল নেতা জুহান মিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন।
শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেলে জারলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই শাল্লায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা।
সনাতন দাসের সভাপতিত্বে ও বিকাশ রায়ের পরিচালনায় যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজদ্দৌলা তালুকদার, এডভোকেট সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব।
বক্তব্য রাখেন কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, সবুজ মিয়া, অমর পুরকায়স্থ, সেতু চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা মোহন চৌধুরী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুবলীগ নেতা হাসান চৌধুরী, ইকবাল সরদার, রায়হান মিয়া, বেলাল মিয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতে প্রধান অতিথি জয়া সেনগুপ্তাকে মাল্যদান করেন জুহান মিয়া। পরে যোগদানকারী নেতাকর্মীদের মালা দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। এছাড়াও জয়া সেনগুপ্তা সরমঙ্গল গ্রামে ও ইসলামপুর মাদ্রাসা মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য