সিলেটটুডে ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৮ ২১:২৩

অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: মোমেন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ১৪ দলীয় মহাজোট প্রার্থী ড. এ.কে মোমেনের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেলে নগরীর ধোপাদিঘীর পূর্বপারস্থ হাফিজ কমপ্লেক্সে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে ১৪ দলীয় মহাজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ.কে মোমেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোমেন বলেন, ১৪ দলীয় জোট সরকার হল উন্নয়নের সরকার। এই সরকারের আমলে দেশে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ মানুষের মৌলিক চাহিদার বিষয়কর উন্নয়ন হয়েছে। যার কারণে বহির্বিশ্বে রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নতুবা ২০০১ থেকে ২০০৬ সালে দেশ যে রকম বোমাবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছিল ঠিক সেই রকম ভাবে আবারো বাংলাদেশ পিছনের দিকে ফিরে যাবে। এই সবকিছু মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ অর্জন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।  

আরো বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য গোলাম হোসেন আজাদ, দিনবন্ধু পাল দিনু, নারী মুক্তি সংসদ সিলেট জেলা সভাপতি ইন্দ্রানী সেন শম্পা, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলা সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, যুব মৈত্রী সিলেট মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন, আলমগীর হোসেন, ছাত্র মৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, অর্থ সম্পাদক মারজান। এ সময় বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত