০৭ ডিসেম্বর, ২০১৮ ২১:৩৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনে সাবেক এমপি শফি আহমদ চৌধুরীকে ধানের শীষ প্রতীক দিয়ে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপির হাই কমান্ড।
শুক্রবার (৭ ডিসেম্বর) এই চূড়ান্ত প্রদান করা হয়। মনোনয়নপ্রাপ্তির পর তিন উপজেলা বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক এক শোকরানা সভা ও দোয়া মাহফিল নগরীর একটি গেস্ট হাউজে অনুষ্ঠিত হয়েছে।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ এবং ফেঞ্চুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নিহালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শফি আহমদ চৌধুরী বলেন, বিএনপির হাই কমান্ড আমাকে সিলেট-৩ আসনে মনোনয়ন প্রদান করায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। বর্তমান সরকারের জুলুম-নির্যাতন আর অত্যাচারের প্রতিবাদ হিসেবে এই নির্বাচন একটি আন্দোলন। ধানের শীষকে বিজয়ী করে বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি আন্দোলন তরান্বিত করবো ইনশাআল্লাহ। তিনি এই লক্ষে সিলেটের দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ খান জামাল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য চেয়ারম্যান আতাউর রহমান টুনু, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম. খলিল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, বালাগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, বিএনপি নেতা আব্দুল লতিফ খান, ময়নুল ইসলাম মঞ্জু, শামসুর রহমান শামীম, মঈনুদ্দিন, আমিরুল ইসলাম রুবেল, আব্দুল কুদ্দুস, আলমাছ আলী, সায়েম আহমদ সুহেল, মিজানুর রহমান বাবলু, হুমায়ুন আহমদ, তোফায়েল আহমদ জুনু, সেলিম আহমদ, দিলশাদ আহমদ, বাবরু মিয়া, শুভ লস্কর, মাছুম পারভেজ ও সুমন আহমদ বিপ্লব প্রমুখ।
সভায় বক্তারা ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা জানান এবং তার মুক্তি দাবি করেন। দোয়া পরিচালনা করেন দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম খলিল।
আপনার মন্তব্য