সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৩

সিলেট মহানগর বিএনপির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

সিলেট-১ আসনে দুই প্রার্থী থাকায় প্রার্থীদের অনুপস্থিতিতে সিলেট মহানগর বিএনপির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে নগরীর ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় জানানো হয় সিলেট-১ আসনে এখনো দুইজন প্রার্থী থাকায় কাউকেই সভায় উপস্থিত রাখা হয়নি। এই আসনে যাকেই দল প্রার্থী ঘোষণা করবে তার পক্ষে সবাই কাজ করবে। এজন্য আগামী দুই দিনের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা সহ প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করা হবে।

এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি কারাবন্দী খালেদা জিয়াকে মুক্ত করতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন- সিলেট বিএনপিতে কোন ব্যক্তির রাজনীতি নেই। আমাদের প্রধান পরিচয় আমরা শহীদ জিয়ার সৈনিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান যে ব্যক্তির হাতে ধানের শীষের প্রতীক তুলে দিবেন আমরা তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে। কিন্তু ধানের শীষের প্রতীকের ক্ষেত্রে কোন বিভক্তি নেই। আমরা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার মাধ্যমে প্রমাণ করবো সিলেট বিএনপির দুর্জয় ঘাটি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ,  হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুস সাত্তার, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, মুফতী বদরুন নুর সায়েক, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, বাবু নিহার রঞ্জন দে, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী, কোষাধ্যক্ষ এডভোকেট আবুল ফজল, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজমুদার, আইন সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, বিএনপি নেতা বদরুদ্দোজা বদর ও নজিবুর রহমান নজিব, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া, মহানগর মহিলা দল সভাপতি জাহানারা ইয়াসমিন, জেলা সভাপতি সালেহা কবির শেপী, সিসিক প্যানেল মেয়র-২ এডভোকেট রুকসানা বেগম শাহনাজ, মহানগর ওলামা দল সভাপতি মাওলানা মঈনুদ্দিন ফয়েজ, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পুতুল, জাসাস সিনিয়র যুগ্ম সম্পাদক ফিরোজ আহমদ, মহানগর মহিলা দল সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী, জেলা সাধারণ সম্পাদিকা আমেনা বেগম রুমি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা রিনা বেগম, ১নং ওয়ার্ড সভাপতি মুফতী রায়হান উদ্দিন মুন্না, ২নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহেল বাসিত, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, ৬নং ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমান, ৭নং ওয়ার্ড সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, ৮নং ওয়ার্ডের আব্দুস সবুর, ১০নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রব, ১৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দিপন, ১৬নং ওয়ার্ডের সভাপতি মোস্তাক উদ্দিন আহমদ, ১৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক তারেক উদ্দিন খান, ১৯নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, ২২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন, ২৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মামুনুর রহমান, ২৪নং ওয়ার্ড সভাপতি সৈয়দ বাবুল হোসেন, ২৫নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, ২৬নং ওয়ার্ড সভাপতি আক্তার রশীদ চৌধুরী ও ২৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত