সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৮ ২০:১২

‘কমরেড বরুণ রায় ছিলেন মেহনতি মানুষের মুক্তির সাধক’

কমরেড বরুণ রায় গরীব মেহনতি মানুষের মুক্তির আজন্ম সাধক ছিলেন। তিনি এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষে দীর্ঘ সংগ্রাম করে গেছেন। এদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী সৈনিক হিসেবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন তিনি

কমরেড বরুণ রায়ের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার (৮ ডিসেম্বর) সিলেটের দক্ষিণ সুরমাস্থ আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার চাই (আবহবিচ) এর উদ্যোগে স্মরণ সভায় সিলেট চেম্বারের পরিচালক ও আবহবিচ এর প্রতিষ্ঠাতা সভাপতি মুকির হোসেন চৌধুরী এ কথাগুলো বলেন।

স্মরণ সভার শুরুতে কমরেড বরুণ রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

হৃষীকেশ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. জাকির হোসেন চৌধুরী, আক্তারুণ নেছা চৌধুরী, শ্যামল কান্তি দাশ, অধ্যাপিকা রোজিনা আফরোজ, মুবিন হোসেন, অলক চন্দ্র পাল, সমীরণ চক্রবর্তী ও ডা. নাদির হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত