সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৮ ২০:২৫

আ. লীগের আমলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে: মাহমুদ উস সামাদ

সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নমুখী আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় পাঠাতে হবে।  

শনিবার (৮ ডিসেম্বর) সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে পৃথক পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহীন, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান বাবুল, আব্দুল আউয়াল কয়েছ, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, শাহনুর মেম্বার, আশিক আলী, সাবেক মেম্বার শেখ আব্দুল কাদির, নেছার আলী, মোবারক আলী, আব্দুল মুমিন গেদা, জাকারিয়াউল হক, আশরাফ আলী, তাওহিদুল হাসান হিবনু, রাশেদ আহমদ, কাদির আহমদ, রাহিন আহমদ, আতিক আহমদ, মঈন উদ্দিন প্রমুখ।

পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উলাল মহল নিবাসী ইউপির সাবেক ভাইস চেয়ারম্যান অসুস্থ আব্দুল মতিনকে দেখতে তার বাড়িতে যান। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন।

আপনার মন্তব্য

আলোচিত