নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০১৮ ২২:২৩

জামায়াত বাদ, সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়সল চৌধুরী

সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে দলটি বেছে নিয়েছে বারাকা গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরীকে।

শনিবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় থেকে তাঁর প্রার্থিতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয়।

সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন ফয়সল চৌধুরী নিজেই।

এরআগে এ আসনে থেকে বিএনপির পাশাপাশি জামায়াতের প্রার্থী হাবিবুর রহমানকে মনোনয়ন দেয়া হলেও নির্বাচনের আগ মূহুর্তে জামায়াতকে বাদ দিয়ে বিএনপি তার দলীয় প্রার্থী হিসেবে ফয়সল চৌধুরীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করে।

প্রসঙ্গত, ২০০৮ সালে এ আসনে চারদলীয় জোটের পক্ষ থেকে জামায়াত প্রার্থী হাবিবুর রহমান নির্বাচন করে পরাজিত হন।

ফয়স্ল চৌধুরী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহাজোটের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

আপনার মন্তব্য

আলোচিত