০৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:৪২
সিলেটে শান্তিতে বিজয় প্রকল্পের অবহিতকরণ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনী কার্যক্রমের স্বপক্ষে ঐক্যমত ব্যক্ত করেছেন সিলেটের রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
রোববার (৯ ডিসেম্বর) আইডিয়ার উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ক্যাম্পেইনে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ অংশ নেন। ইউএসএআইডি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের দুটি প্রকল্পের আওতায় “শান্তিতে বিজয়”ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে।
আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহানারা বেগম। প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন সুদীপ্ত চৌধুরী, রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
জাতীয় নির্বাচনের পূর্বে শান্তিপূর্ণ নির্বাচন ও সহনশীল রাজনীতির চর্চা বৃদ্ধিতে, “শান্তিতে বিজয়”ক্যাম্পেইনটি বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল, নির্বাচনী প্রার্থী এবং সাধারণ জনগণকে সচেতন করবে ও তাঁদের অংশগ্রহণ করার সুযোগ তৈরি করবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। সিলেটের পূর্বে হবিগঞ্জ ও সুনামগঞ্জে ও এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট জেলা আওয়ামী লীগ ও বিএনপি’র রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রধান, তরুণ, যুব সমাজ, সমাজকর্মী, সংস্কৃতিকর্মীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সিভিল সুশীল সমাজের সদস্যবৃন্দ, নারী নেতৃবৃন্দ, আইনজীবী এবং সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের দিন, নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ ও শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান যাতে বজায় থাকে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপস্থিত অতিথিবৃন্দ ”শান্তিতে বিজয়” প্রকল্পের সমর্থনে সহমত পোষণ করেন এবং এ সংক্রান্ত একটি শপথ পাঠ করেন।
আপনার মন্তব্য