সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৬

‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে মই মার্কায় ভোট চাই’

সিলেট-১ আসনের বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেছেন, চা শ্রমিকদের ন্যায্য মজুরীসহ জীবন মান উন্নয়নে মই মার্কায় ভোট চাই।

রোববার (৯ ডিসেম্বর) বিকেলে সিলেটের খাদিম চা বাগানের শ্রমিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি।

রত্না বৈষ্ণবের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, চা শ্রমিকরা এখনও দাসসম জীবন কাটাচ্ছে, তাদের জীবনে আধুনিকতার ছোঁয়া লাগেনি। বর্তমান সভ্যতার সমাজেও অধিকারহীন অবস্থায় বসবাস করছেন তারা। তাই চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে মই মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময়কালে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের নেতা লক্ষ্মীন্দর লোহার, আমেনা বেগম, চামেলি ছত্রী, প্রমীলা বসাক, প্রদীপ দাস, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা সঞ্জয় শর্মা, সঞ্জিত শর্মা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত