০৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৭
হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে ৩টি আসনে ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
রোববার (৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিস জেলা প্রশাসকের কার্যালয়ে এসব প্রার্থীতা প্রত্যাহার করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ৫ জনের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার কারীরা হলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জাপার বর্তমান এমপি এম এ মুনিম চৌধুরী বাবু ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. আব্দুল হান্নান। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম এর প্রার্থী মাও. আব্দুর রব ইউসুফি। হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিম ও ঐক্যফ্রন্টের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান।
আপনার মন্তব্য