সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৮ ২০:৫৪

সিলেট-৩ আসনের জাপার প্রার্থী উছমান আলীর মতবিনিময়

সিলেট -৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী উছমান আলীর সাথে জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ইসরাকুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উছমান আলী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য আতাউর রহমান আতা, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. দৌলা মিয়া, জেলা সদস্য মো. নিমার আলী, আব্দুস শহীদ, হোসেন আহমদ হুসিয়ার, জেলা যুব সংহতির প্রচার সম্পাদক হোসেন আহমদ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আঙ্গুর আলী, জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক তাজউদ্দীন আহমদ এপলু, জেদ্দা জাতীয় পার্টির সহ সভাপতি রুহেল মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, মোগলা বাজার থানা জাতীয় পার্টির সভাপতি দেলোওয়ার হোসেন মেম্বার, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলু মিয়া, সাহেদ মোশাররফ, মো. আক্তার হোসেন, ফয়জুল ইসলাম গেদুল, জলিল মিয়া, মো. আতিক মিয়া, চানাউল হক চানা, ময়নুল ইসলাম মিলন মেম্বার, রাবেল আহমদ, ইউসুফ আহমদ, মনসুর আলী, মামুন আহমদ, মাছুম আহমদ, উজ্জল আহমদ, এমএ হক, ফয়সল আহমদ, রাজু আহমদ, রুহান আহমদ, মিজু আহমদ, রাব্বি আহমদ, রিয়াজুল, আল আমিন, আল মনসুর, সাহেদ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত