গোলাপগঞ্জ প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০১৮ ২৩:২২

গোলাপগঞ্জে নাশকতার মামলায় যুবদল সভাপতি গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে নাশকতার মামলায় বাদেপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহাব উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ডিসেম্বর) রাত ৮টায় নিজ বাডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা মাঝপাড়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা ও কুশিয়ারা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসী) একেএম ফজলুল ফজলুল হক শিবলীর সাথে যোগাযোগ করে হলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত