সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৮ ১৭:৪৯

রেলওয়ের প্রতিবন্ধী যাত্রীদের জন্য সিলেট চেম্বারের হুইল চেয়ার প্রদান

সিলেট রেলওয়ে স্টেশনে প্রতিবন্ধী ও অসুস্থদের বহনের জন্য হুইল চেয়ার প্রদান করেছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার গাজী শহিদুর রহমানের হাতে এই হুইল চেয়ার হস্তান্তর করেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ।

এসময় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, দেশের জনসংখ্যার ৯ শতাংশ প্রতিবন্ধী। বিশাল এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি রাষ্ট্রের উন্নতি, অগ্রগতি ও মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যক্তিগণ বিভিন্ন কারণে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে। সাধ্যমত তাদের পাঁশে সকলে দাড়াতে হবে।

বিনিয়োগের জন্য সিলেট সম্ভাবনাময় উল্লেখ করে চেম্বার সভাপতি সিলেট-ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে রেলের নতুন বগি সংযোজন, রেললাইন সংস্কার ও সেবার মান বৃদ্ধিকরণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক ওয়াহিদুজ্জামান (ভূট্টো), এহতেশামুল হক চৌধুরী, চন্দন সাহা, হুমায়ুন আহমদ, সিলেট চেম্বারের সদস্য মো. আবুল কালাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত