১০ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫২
সিলেট-১ আসনের বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেছেন, গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে মই মার্কায় ভোট দিয়ে চলমান আন্দোলনকে বেগবান করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরে এসেও জোট-মহাজোটের পাল্টাপাল্টি প্রতিহিংসার রাজনীতির ফলে মানুষ সকল অধিকার থেকে বঞ্চিত, এমনকি নির্বাচনের ভোট দিতে পারা নিয়েও শঙ্কার মধ্যে আছে। তাই জোট-মহাজোটের এই লুটপাট ও দুর্নীতির বিপরীতে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।
সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-১ আসনের আনুষ্ঠানিক পথসভায় তিনি এই কথা বলেন।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে পথ সভায় আর বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা, শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, চা শ্রমিক ফেডারেশনের সিলেট জেলার সভাপতি হৃদয় ছত্রী, জেলা শাখার নেতা মুক্তা দাস, রত্না বসাক, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু প্রমুখ।
আপনার মন্তব্য