বড়লেখা প্রতিনিধি

২৪ জুলাই, ২০১৫ ২২:১৭

বড়লেখায় মসজিদের ইমাম নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

মৌলভীবাজারের বড়লেখায় মসজিদের হুজুর নিয়ে বিরোধে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বাড়ি ভাংচুর ও ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম জানা যায়নি।

শুক্রবার দুপুরে উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা ও ঝগড়ী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এ ঘটনায় পুলিশ এমদাদুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা জামে মসজিদের নামকরণ ও ইমাম নিয়ে দীর্ঘ দিন থেকে কমিটির সাবেক সভাপতি ঝগড়ী গ্রামের আব্দুর রহমানের সাথে বাড্ডা গ্রামবাসীর বিরোধ চলছে। এরই মধ্যে আব্দুর রহমান শুক্রবার নামাজ পড়ানোর জন্য নতুন একজন ইমামকে নিয়ে মসজিদে প্রবেশ করলে বাড্ডা ও ঝগড়ী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করিম উদ্দিন নামের এক ব্যক্তিরসহ কয়েকটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জনান, মসজিদের ইমাম নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি বর্ষণ করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত