কুলাউড়া প্রতিনিধি

২৫ জুলাই, ২০১৫ ১০:৩৩

হাকালুকি হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর থেকে অজ্ঞাত পরিচয়ের ২৭বছর বয়সী এক যুবকের গলিত লাশ উদ্ধার করছে কুলাউড়া থানা পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার ভুকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসার পাশে হাকালুকি হাওরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পানিতে ভাসমান গলিত লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কুলাউড়া থানার এসআই সুভাষ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধারের জন্য তিনি ঘটনাস্থলে আছেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তবে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত