নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০১৮ ১৬:০২

‘উন্নয়নের অগ্রযাত্রায় সিলেটের ক্রীড়াঙ্গন’ নামক বুকলেট বিতরণ

সিলেটে সম্মিলিত ক্রীড়া পরিবারের পক্ষ থেকে ‘উন্নয়নের অগ্রযাত্রায় সিলেটের ক্রীড়াঙ্গন’ নামক বুকলেট বিতরণ করা হয়েছে। রোববার (২৩ ডিসেম্বর) সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে নগরীর মীরের ময়দানে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুকলেটটিতে মূলত বিগত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটের ক্রীড়াঙ্গনে যে উন্নয়ন হয়ে তা উল্লেখ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী ও এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক  মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম. এ. সাত্তার, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু ও ফকু চৌধুরী, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, রঞ্জন রায়সহ সিলেটের ক্রীড়ানুরাগী ও খেলোয়াড়বৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত