২৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৫
মৌলভীবাজারের কমলগঞ্জে পৌর বিএনপি ও ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ও বুধবার(২৬ ডিসেম্বর) কমলগঞ্জ থানার পৃথন দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কমলগঞ্জ থানার এ এসআই আব্দুল হামিদ।
তিনি বলেন, “বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালত চত্তর থেকে কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর জামাল হোসেনকে আটক করা হয়। এর আগে বুধবার বিকালে পতনউষার ইউনিয়নের বুন্দাবনপুর গ্রাম থেকে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুমেল আহমেদকে আটক করা হয়। ”
তবে কোন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে বলতে পারেন নি এসআই আব্দুল হামিদ। তিনি শুধু বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।”
আপনার মন্তব্য