হবিগঞ্জ প্রতিনিধি

২৭ জুলাই, ২০১৫ ১৬:৪৩

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার সদরের অদূরে খাতাবাড়ি নামক স্থানে সোমবার ভোরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নুর মহাম্মদ(২৫) নামে পিকআপ ভ্যানচালক নিহত হয়েছে এবং ২ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকালে একটি পিকআপ ভ্যান নবীগঞ্জ থেকে নরসিংদী যাবার সময় উলে­খিত স্থানে পৌঁছালে সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। পিকআপ ভ্যানচালক নুর মুহাম্মদসহ ৩ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় নুর মহাম্মদ কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত সিরাজ উদ্দিন (৩২) ও মরম আলী (৩৫) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

আপনার মন্তব্য

আলোচিত