হবিগঞ্জ প্রতিনিধি

২৭ জুলাই, ২০১৫ ১৯:৪৮

হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

হবিগঞ্জের উমেদনগর এলাকায় ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা এবং হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় ১০টি মোটর সাইকেল চালককে ৬ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার দুুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার নূরুজ্জামান ও সহকারী কমিশনার উম্মে কুলসুম।

এসময় ওই দু’টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও কোমল পানীয় জব্দ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত