ডেস্ক রিপোর্ট

২৭ জুলাই, ২০১৫ ১৯:৫৩

মদন মোহন কলেজে নবীনদের শুভেচ্ছা জানালো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

আজ ২৭ জুলাই, ২০১৫ ইং মদন মোহন কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ক্লাশ ব্রিফিং করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মদন মোহন কলেজ শাখা ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক লিপন আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সদস্য পলাশ কান্ত দাস, অপূর্ব রায়, সারোয়ার জাহান সুমন, তাসলিমা আক্তার সহ প্রমুখ। নেতৃবৃন্দ নবীন ছাত্রদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে কলেজের ছাত্রদের অংশগ্রহনের ইতিহাস তুলে ধরেন।

নেতৃবৃন্দ বলেন, এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এই অ লের সাধারণ মানুষের শিক্ষার সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে, যাতে সব মানুষ এখানে বিনা বাঁধায় পড়ালেখা করতে পারে। অথচ আজ বেতন ফি এই কলেজে এমন মাত্রায় পৌছেছে যে গরীব মানুষ তো দুরের কথা মধ্যবিত্ত পরিবারের সন্তানের পক্ষে এখানে পড়ালেখা করা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া মরার উপর খড়ার ঘা এর মতো চলছে রাষ্ট্রীয় শিক্ষা সন্ত্রাস। বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে শিক্ষার উন্নয়নের নামে ঘটানো হচ্ছে শিক্ষার মানের অবনমন। এই বছর নতুন ভর্তি পদ্ধতির কারণে বহু ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষার্থীরা মদন মোহন কলেজসহ বিভিন্ন কলেজে ভর্তি হয়েছেন।

এছাড়া কলেজের পরিবহন, শিক্ষক, ক্লাস রুম সংকটসহ বিভিন্ন অভ্যন্তরীন সংকটের কারনে এই প্রতিষ্ঠান পরিণত হয়েছে মানহীন শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণে। কলেজের এসব সমস্যা সমাধানের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ১১দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন পরিচালনা করছে। নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের এই আন্দোলনে সামিল হওয়ার আহবান জানান।

 

আপনার মন্তব্য

আলোচিত