২৭ জানুয়ারি, ২০১৯ ২২:৩৬
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জানুয়ারি) সকালে নগরীর সুরমা পয়েন্ট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ এর বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন- "পুলিশ জনগণের বন্ধু, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে যে সকল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতার মাধ্যমে দুর্নীতি ও মাদক থেকে জাতিকে রক্ষা করা সম্ভব।"
দুর্নীতি ও মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার( পিওএম) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ-পুলিশ কমিশনার (ডিবি ও প্রসিকিউশন) সঞ্জয় কুমার।
এছাড়াও এসএমপি‘র সকল থানায় পৃথক ভাবে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে র্যালির আয়োজন করা হয়।
আপনার মন্তব্য