নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০১৯ ২২:৪৫

ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত

যানজট নিরসন এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে সিলেট নগরীর বিভিন্ন ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনের দখল করে ফুটপাত দখলমুক্ত করতে সিলেট সিটি করপোরেশনের অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) বিকেলে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর বন্দর বাজার থেকে পৌরবিপনী মার্কেট পর্যন্ত সড়কের দু’পাশের এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে তা দখলমুক্ত করা হয়।

অভিযান শেষে নগরবাসীর উদ্দেশ্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ক্লিন সিটি’ বিনির্মাণে সিসিকের এই অভিযান অব্যাহত থাকবে।

রোববারের অভিযানে বিপুল পরিমাণ ফল, ফুটপাত দখল করে রাখা বেশ’টি ভ্যানগাড়ি ও বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয়। এসময় ফুটপাতের দখলদাররা দ্রুত মালপত্র নিয়ে পালাতে শুরু করে।

উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাত থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত মুক্ত করার অভিযান শুরু হয়। শনিবার দুপুর এবং রাতেও অভিযান চলে।

অভিযানে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, সিসিকের লাইসেন্স কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত