২৮ জানুয়ারি, ২০১৯ ২১:০৩
নগরীর সড়ক প্রশস্ত করতে নিজের বাড়ির জায়গা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ধোপাদিঘির পাড়স্থ হাফিজ কমপ্লেক্স নামক তাদের বাসভবনের দেয়াল ভেঙে নগরীর সড়কের প্রশস্তকরণ কাজে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেন তারা।
সোমবার (২৮ জানুয়ারি) সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে দেয়াল ভাঙার এ কাজ শুরু করেন সিসিক মেয়র আরিফুল হোক চৌধুরী।
এরআগে গত শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী হাফিজ কমপ্লেক্সে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই ড. এ কে আব্দুল মুবিনের কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ জানান মেয়র।![]()
এ অনুরোধের প্রেক্ষিতেই জনস্বার্থে সড়কের জন্য ৫ফুট ভূমি ছেড়ে দেন তারা। এরপর সোমবার হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়।
এ প্রসঙ্গে মেয়র আরিফ বলেন, হাফিজ কমপ্লেক্স এর ভূমি জনস্বার্থে ছেড়ে দেয়া দৃষ্টান্ত হয়ে থাকবে।
দেয়াল ভাঙার একাজের উদ্বোধনের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পরিবারের সদস্যরাসহ সিসিকের উপ সহকারী প্রকৌশলী ইসমালুর রহমান ও অন্যান্যরা কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য