২৯ জানুয়ারি, ২০১৯ ২৩:০৫
হবিগঞ্জের মাধবপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
হরমুজ আলীর সভাপতিত্বে ও সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মল্লিকা দে, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার ,ধর্মঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজাদ মিয়া ও বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর হোসেন খান।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক মো. আক্তারুজ্জামান, মিজানুর রহমান, এহসানুল হক, কাওছার আহমেদ, আবু তাহের, সফিকুল ইসলাম প্রমুখ।
হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, বর্তমানে নামী দামী বিদ্যালয়ে নিজের সন্তানকে ভর্তি করতে সর্বোচ্চ চেষ্টা তদবির করছেন অভিভাবকগন। বিদ্যালয়ে ভর্তির সময়ে অনেকেই সন্তানের বয়স কমিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করেন। অভিভাবকের এ ভূমিকা সন্তানের সুশিক্ষার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। বাবা মায়ের আদর্শ সন্তানের মাঝে প্রভাব পরে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে অভিভাবকদের মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে । প্রত্যেকের আত্ম জিজ্ঞাসার প্রয়োজন।
আপনার মন্তব্য