নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০১৯ ১৩:৪৪

খাবারের সন্ধানে লোকালয়ে বনবিড়াল, উদ্ধার

খাবারের সন্ধানে লোকালয়ে এসে ফাঁদে মুরগী ও টার্কি খামারির পাতা ফাঁদে ধরা পড়েছে একটি বনবিড়াল। পরে বিড়ালটিকে উদ্ধার করেছে বন বিভাগ।

নগরীর শাহী ঈদগাহ এর হাজারীবাগ এলাকায় নিয়ামত আলীর খামারের দীর্ঘদিন ধরেই হানা দিচ্ছিলো বনবিড়ালটি। পরে বুধবার (৩০ জানুয়ারি) রাত ১২টার দিকে পেতে রাখা ফাঁদে আটকা পড়ে বনবিড়ালটি।

এ এলাকার পিছনেই সিলেটের প্রাচীন দলদলি চা বাগান। বাগান এলাকায় খাবার সংকটের কারণেই হয়তো বনবিড়ালটি লোকালয়ে হানা দিচ্ছিলো বলে স্থানীয়রা জানান।

সকালে বনবিভাগকে জানালে বনবিভাগের কর্মীরা বিড়ালটিকে উদ্ধার করে টিলাগড় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে নিয়ে যায়।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মুনিরুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, বনবিড়ালটি বর্তমানে টিলাগড় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পর্যবেক্ষণাধীন আছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিড়ালটিকে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত