দিরাই প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০১৯ ১৮:৪২

দিরাইয়ে আলতাবকে তৃণমূল আ. লীগের প্রার্থী ঘোষণা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আলতাব উদ্দিন কে তৃণমূল থেকে প্রার্থী ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে মতিউর-শামসুল বলয়ের মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আলতাব উদ্দিনকে প্রার্থী ঘোষণা করা হয়।

রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মকসুদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ল কলেজের সাবেক ভিপি, সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট শামসুল ইসলাম।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মঞ্জুর আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক হুমায়ূন রশিদ লাভলু, জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগ নেতা একরার হোসেন, সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা বিনিয়ামিন রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, ছাত্রলীগ নেতা রুহুল আমিন শুভ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত