০২ ফেব্রুয়ারি , ২০১৯ ১৮:২২
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে নগরীর হাফিজ কমপ্লেক্সে ড. এ কে আব্দুল মোমেনকে সমিতির সভাপতি এডভোকেট মো. জামিলুল হক জামিল ও সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জনাব এ. এফ. এম. রুহুল আনাম চৌধুরী মিন্টু এডভোকেট। সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি-১ এডভোকেট মো. মুছলেহ উদ্দিন, সহ সভাপতি-২ এডভোকেট মো. এখলাছুর রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট শংকর লাল দাশ, এডভোকেট জোহরা জেসমিন, সহ সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আলী হায়দার ফারুক, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, সহ নির্বাচন কমিশনার এডভোকেট মো. মখলিছুর রহমান, এডভোকেট নেপাল চন্দ্র চন্দ, সহ সম্পাদক এডভোকেট মো. সাইফুর রহমান খন্দকার রানা, এডভোকেট মো. রবিউল ইসলাম, এডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো. আজিজুর রহমান, এডভোকেট দীনা ইয়াসমিন, এডভোকেট মো. আখতার হোসেন খান, এডভোকেট মো. জমিরুল ইসলাম চৌধুরী, এডভোকেট মো. ছয়ফুল হোসেন, এডভোকেট ড. দীলিপ কুমার দাশ চৌধুরী প্রমুখ।
এ সময় ড. মোমেন বলেন, আইনজীবীরা দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম। তিনি আইনজীবীদের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
আপনার মন্তব্য