০২ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:২৫
ছাতকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ফায়ার সার্ভিস এলাকায় সড়কের পাশ থেকে ছাতক থানার এসআই পিযুষ দেবনাথ এ অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেন।
সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা সকালে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ধারনা, ভোর রাতে গাড়িচাপায় তার মৃত্যু হতে পারে।
ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
আপনার মন্তব্য