ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি , ২০১৯ ২১:৩২

রোববার থেকে ফেঞ্চুগঞ্জে জাতীয় পরিচয়পত্র বিতরণ

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে আগামীকাল রোববার (৩ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলার ৫টি ইউনিয়নে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্র বিতরণ সূচি অনুযায়ী ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

পরদিন ৪ ফেব্রুয়ারি (সোমবার) মাইজগাঁও ইউনিয়নের পরিষদ কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

এরপর ৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে ও ৬ ফেব্রুয়ারি (বুধবার) উত্তর কুশিয়ারা ইউনিয়নের জাতীয় পরিচয়পত্র, ইলাশপুর ক্রিস্টার লাইট কমিউনিটি সেন্টারে বিতরণ করা হবে। এছাড়া ৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের জাতীয় মানিকোনা বাজারে ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে বিতরণ করা হবে।

জাতীয় পরিচয়পত্র পেতে ভোটারকে অবশ্যই ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

উল্লেখ্য, যে সকল ভোটার ২০১৭ সাল থেকে ২০১৮ পর্যন্ত ভোটার নিবন্ধিত হয়েছেন এবং ২০১৫ সালে নিবন্ধিত হয়েছেন ও জন্মসাল ১৯৯৯ ছিলো তারাও পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র পাবেন।

আপনার মন্তব্য

আলোচিত