০৫ ফেব্রুয়ারি , ২০১৯ ০০:০০
সিলেটের জৈন্তাপুরে এক এসএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২ টায় নিজ বসত ঘর থেকে উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের ফয়জুল হক মিস্ত্রির মেয়ে তাসমিনা বেগম (১৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। চলতি এসএসসি পরীক্ষায় তাসমিনা দুটি বিষয়ে অংশগ্রহণ করে। পরিবারের ধারণা পরীক্ষা দুটি খারাপ হওয়ার কারনে সে আত্মহত্যা করে থাকতে পারে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মায়নূল জাকির বলেন- ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশের সুরতহাল রির্পোট তৈরী করে। এলাকাবাসী ও গন্যমান্যদের অনুরোধে এবং আত্মহত্যার পিছনে অন্য কোন কারন না থাকায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি স্বাপেক্ষে লাশের ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে বলে জানান তিনি।
আপনার মন্তব্য