নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি , ২০১৯ ১৭:২৯

জামিন পেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ

চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে জামিন পেয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছে পিযুষের আইনজীবী এডভোকেট প্রবাল চৌধুরী পূজন বলেন, দুপুর ১টায় আদলত তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যার দিকে কারাগার থেকে তিনি মুক্তি পেতে পারেন।

২২ জানুয়ারি নগরীর কুয়ারপাস্থ নিজ বাসা থেকে পিযুষকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা। চাঁদাবাজি মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো বলে জানিয়েছিলেন কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া।

আপনার মন্তব্য

আলোচিত