নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি , ২০১৯ ১৮:০৬

শ্রীমঙ্গল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।   

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুর তিনটায় শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. কবির মিয়া (৪৮)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার  কেউন্দা গ্রামের মৃত. আব্দুল মান্নানের ছেলে।

মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া, র‌্যাব-৯) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল আসামিকে আটকের জন্য অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত কবির মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নারী ও শিশু নির্যাতন মামলার যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে সে আতœগোন করে আসছিল। গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত