০৫ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:০৬
মৌলভীবাজারের সদর উপজেলার সিলেট রোড, কুসুমবাগ, বেকামুড়া, ত্রৈলোক্যবিজয়,কামালপুরবাজার, সরকার বাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করেছে। এসময় ৫টি প্রতিষ্টানকে ১১ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৫ফেব্রুয়ারী) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সিলেট রোডে অবস্থিত এলাহি সবজি ভান্ডারকে ৫ হাজার টাকা, কুসুমবাগে অবস্থিত বিসমিল্লাহ সবজি আড়ৎ কে ৩ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত শহিদ মিয়ার সবজির দোকানকে ৮ শত টাকা, ত্রৈলোক্যবিজয়ে অবস্থিত মশাহিদ মিয়ার সবজির দোকানকে ৩ শত টাকা, সরকার বাজারে অবস্থিত জুয়েল মিয়ার সবজির দোকানকে ২ হাজার টাকাসহ মোট ১১ হাজার ১ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, বাটখারা ও ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করাসহ ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এবং বিভিন্ন অপরাধে এ সকল জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন মৌলভীবাজার পুলিশ লাইনের পুলিশ ফোর্স।
আপনার মন্তব্য