০৫ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:২০
কারামুক্ত সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে'কে কারাফটকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ উদ্যোগে ফুল দিয়ে সংবর্ধনা জানান নেতৃবৃন্দ জানান নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের বাদাঘাটস্থ নবনির্মিত কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এ সংবর্ধনা জানানো হয়। এর আগে দুপুর ১টার দিকে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
এসময় কারাফটকে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাউন্সিলর বিক্রম কর সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুপ্রিয় চৌধুরী রাজ, সহ সভাপতি জামাল উদ্দিন রনি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আরজু বাঙালী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ নেওয়াজ আলম পলাশ প্রমুখ।
প্রসংগত, গত ২২ জানুয়ারি নগরীর কুয়ারপাস্থ নিজ বাসা থেকে পিযুষকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা। চাঁদাবাজি মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো বলে জানিয়েছিলেন কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া।
আপনার মন্তব্য