৩১ জুলাই, ২০১৫ ১৭:৩৫
রং নাম্বারে পরিচয়ের পর প্রেমের টানে নেত্রকোনার এক যুবতী হবিগঞ্জ শহরে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন। এসময় স্থানীয় জনতার সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার আজগড়া গ্রামের রমজান আলীর যুবতী কন্যা নাসরিন আক্তার (১৮) এর সাথে দেড় বছর আগে হবিগঞ্জ শহরের আশরাফুল ইসলাম নামে এক যুবকের রং নাম্বারে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার রাতে নাসরিন নেত্রকোনা থেকে হবিগঞ্জ শহরের থানা মোড় এলাকায় এসে আশরাফুলের সাথে দেখা করে। পরে আশরাফুল তার বন্ধুদের সাথে নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্তোরায় রাতের খাবার খেয়ে নাসরিনকে নিয়ে পার্শ্ববর্তী নির্জন স্থানে যায়। সেখানে শ্লীলতাহানির চেষ্টা চালালে নাসরিনের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে আশরাফুল ও তার বন্ধুরা পালিয়ে যায়।
খবর পেয়ে সদর থানার এসআই কৃষ্ণমোহনের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই পুলিশ নাসরিনের বাড়িতে যোগাযোগ করলে শুক্রবার দুপুরে তারা হবিগঞ্জে এসে নাসরিনকে নিয়ে যান। নাসরিন থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এদিকে এ ঘটনার পর আশরাফুলসহ তার বন্ধুরা আত্মগোপন করেছে।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য