নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১৫:২৮

সুনামগঞ্জে চোলাই মদসহ তিন মাদকসেবী আটক

সুনামগঞ্জে ৫ লিটার চোলাই মদসহ ৩ মাদকসেবীকে আটক করেছে র‍্যাব।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‍্যাব।

আটককৃত মাদকসেবীরা হলেন- সুনামগঞ্জের সদর থানার হরিপুর গ্রামের নিয়াজ আলীর ছেলে আব্দুল জলিল (৪৬), কান্দারগাও গ্রামের প্রয়াত জহুর আলীর ছেলে আশরাফ আলী (৪৪) ও রামেশপুর গ্রামের প্রয়াত জাফর আলীর ছেলে নেছার আহমদ(৫০)।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করে গ্রেপ্তারকৃত আসামিদের সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত