গোয়াইনঘাট প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি , ২০১৯ ২৩:১৬

গোয়াইনঘাটে চেয়ারম্যান পদ থেকে হেলালের পদত্যাগ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচন পদে নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া হেলাল।

রোববার বেলা সাড়ে ৩ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি পদত্যাগ পত্র জমা দেন। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার নির্বাচন কমিশনের নিয়ম থাকার কারণে তিনি পদত্যাগ করেন বলেন জানা যায় উপজেলা প্রশাসন সূত্রে।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আলীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অলি উল্যাহ মাষ্টার,সাংবাদিক আলী হোসেন,শ্রমিকলীগ নেতা নাজিম উদ্দিন, যুবলীগ নেতা নাজিম উদ্দিন,আব্দুর রউফ, ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেনরাজীব,আবুল মনসুর ডালিম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত