হবিগঞ্জ প্রতিনিধি

০২ আগস্ট, ২০১৫ ১৯:২৩

দূষণমুক্ত ও সারাবছর সাঁতার উপযোগী নদীর দাবিতে মানববন্ধন

দূষণমুক্ত ও সারাবছর সাঁতার উপযোগী খোয়াই নদীর দাবিতে নদীর উপর মানববন্ধন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও ওয়াটারকিপারস বাংলাদেশ। আজ রবিবার দুপুরে শহরের খোয়াইমূখ এলাকায় নদীর উপর নৌকায় এ কর্মসূচি পালিত হয়। এসময় বক্তারা শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর উপর থেকে বাধ অপসারণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, কবি তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডাঃ এস এস আল আমিন সুমন, শিল্পী আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত